Monday, November 2, 2026
জেলা

গরু পাচারের অভিযোগে কালচিনিতে গ্রেফতার ২

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 15, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
গরু পাচারের অভিযোগে কালচিনিতে গ্রেফতার ২

অনন্যা দে, আলিপুরদুয়ার, ১৫ অক্টোবর: গরু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কালচিনি থানার পুলিশ। একটি পিকআপ ভ্যান থেকে তিনটি গরু উদ্ধার করার পাশাপাশি পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব সাতালি থেকে হাসিমারা হয়ে জয়গাঁর দিকে একটি পিকআপ ভ্যানে করে তিনটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। গরু পাচারের খবর পেয়ে তৎপর হয় কালচিনি থানার পুলিশ। এরপর গোদাম ডাবরি এলাকায় গাড়িটির পিছু ধাওয়া করে সেটিকে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিনটি গরু। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।

ধৃতদের নাম মহবুল হোসেন ও জাকির হোসেন। তাঁদের বাড়ি জয়গাঁর শান্তিনগর ও ঝরনাবস্তি এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

— বিজ্ঞাপন —
Advertisement