Sunday, November 1, 2026
জেলা

খড়্গপুরের সাহাচকে ভয়াবহ দুর্ঘটনা! এলাকায় কান্নার রোল

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 23, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
খড়্গপুরের সাহাচকে ভয়াবহ দুর্ঘটনা! এলাকায় কান্নার রোল

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার ভোরে খরগোপুরের সাহা চকে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খড়্গপুরের সাহা চকে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই পিকআপ ভ্যান। পিকআপ ভ্যানে পুরুষ ও মহিলা যাত্রী ছিলেন। জানা যায় পিকআপ ভ্যানটি এক অনুষ্ঠান থেকে যাত্রীদের নিয়ে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাত্রীরা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে থাকেন বলে জানা যায়। ভোরের দিকে পিকআপ ভ্যানের চালক ঘুমিয়ে পড়ার কারণেই দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে। দুর্ঘটনারদু র্ঘটনার খবর  পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সাদতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় দ্রুত আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে আনার পরেই একজনকে মৃ*ত ঘোষণা করেন । হাসপাতালে ডাক্তার এবং বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিন বিজেপির স্বাস্থ্য সেলের কনভেনার পবিত্র সাহু জানান ১২ জন আহত ভর্তি রয়েছে হাসপাতালে এই আহতদের বাড়ি পূর্ব মেদিনীপুরে চন্ডিপুরে। একজন মৃ*ত বলে জানান তিনি। আহতদের দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

— বিজ্ঞাপন —
Advertisement