Sunday, November 1, 2026
জেলা

সাড়ে চারশো বছরের প্রাচীন ঐতিহ্য! বৈদিক রীতি মেনে পশ্চিম সানাবাঁধের মুখোপাধ্যায় পরিবারে দেবী আরাধনা

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 20, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সাড়ে চারশো বছরের প্রাচীন ঐতিহ্য! বৈদিক রীতি মেনে পশ্চিম সানাবাঁধের মুখোপাধ্যায় পরিবারে দেবী আরাধনা

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া: কালের নিয়মে বদলেছে অনেক কিছুই, কিন্তু বদলায়নি ভক্তি আর ৪৫০ বছরের প্রাচীন ঐতিহ্য। বাঁকুড়ার পশ্চিম সানাবাঁধ গ্রামে আজও সম্পূর্ণ বৈদিক ও শাস্ত্রীয় নিয়ম মেনে পুজিত হয়ে আসছেন দেবী দুর্গা। সাড়ে চার শতাব্দী প্রাচীন এই পারিবারিক পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা গ্রাম।

পুজো উদ্যোক্তা ও পারিবারিক সূত্রে জানা গেছে, এই পুজোর মূল বৈশিষ্ট্য হলো এর প্রাচীন রীতিনীতি। পরিবারের তিনটি শরিক দল অত্যন্ত নিষ্ঠার সাথে পুজোর দিনগুলি ভাগ করে নেন। বৈদিক বিধি মেনে সপ্তমী, অষ্টমী ও নবমী—এই তিন দিনের পুজোর দায়িত্ব পালন করেন তিনটি পৃথক শরিক পরিবার।

চলতি বছরেও পুজোর দিনগুলিতে সানাবাঁধ গ্রামের এই মুখোপাধ্যায় বাড়িতে ছিল চাঁদের হাট। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা বাপ্পাদিত্য মুখোপাধ্যায় ও রামময় মুখোপাধ্যায় সহ পরিবারের সকল সদস্যরা পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন। শুধুমাত্র মুখোপাধ্যায় পরিবারের সদস্যরাই নন, এই প্রাচীন পুজোর টানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে এই পারিবারিক পুজো রূপ নেয় এক মহা মিলনোৎসবে।

— বিজ্ঞাপন —
Advertisement