বাঁকুড়া,মহম্মদ শাহজাহান আনসারী:- জুড়েগতবারের তুলনায় তিনশোর বেশি পুজো সরকারি অনুদান পাচ্ছে এবছর। গতবছর জেলায় ১১০০ পুজো কমিটিকে দেওয়া হয়েছিল সরকারি পুজো অনুদান। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৯২ এ। মুলত সরকারের যে ভাবনাচিন্তা যারাই আবেদন করবেন সেই পুজো কমিটিকেই দেওয়া হবে অনুদান এই শিথিলতার কারণে আনুদান নেওয়া পুজো কমিটির সংখ্যা বেড়েছে বলেই মনে করছে প্রশাসন। মহিলা সহায়তা নিয়ে বিশেষ নজর।
নতুন ভাবে ১১২ ডায়াল একটি চারচাকা ও একটি বাইকের ব্যবস্থা থাকছে প্রতিটি থানা এলাকায়। এছাড়াও সোমবারই নিয়োগ করা হয়েছে এগারো হাজার রাজ্য পুলিশের কনস্টেবল।তাদেরকে বেসিক ট্রেনিং করিয়ে পুজোয় কাজে লাগানো হবে। আর এতেই পূজোয় বাড়তি নজরদারি ও পুলিশি সহায়তা পাবে সাধারণ মানুষ।
পাশাপাশি অগ্নিনির্বাপক ব্যবস্থা,ট্রাফিক সচেতনতা, আইন শৃঙ্খলা সহ পরিবেশ সচেতনতা সব কিছুতেই থাকছে ভারতী নজরদারি। পূজোর সময় এমনকি ঘট আনা কলাবউ স্নান থেকে ঘট ও প্রতিমা নিরন্জন নদীঘাট সববিষয়ে নজরদারি চালাবে পুলিশ প্রশাসন। এদিন জেলা পরিষদ অডিটরিয়ামে চেক বিলি পুজোর গ্রাইড ম্যাপ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি বাঁকুড়া অভিষেক মুদি,জেলাশাষক অনিশ দাসগুপ্ত, পুলিশ সুপার পিভিজি পাসমাথী,বিধায়ক নিলাদ্রী শেখর দানা ও রামকৃষ্ণ মিশনের মহারাজ কৃতিবাসানন্দজী মহারাজ। সকলে রিমোটের সাহাজ্য পুজোর গ্রাইড ম্যাপ উন্মোচন করেন। পূজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হয় ১ লক্ষ টাকার চেক।