Sunday, November 1, 2026
কলকাতা

মুসলিমদের সুরক্ষা ও উন্নয়ন বিজেপির হাতেই, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Published by Newz4 Admin |
নিউজ ফোর ডেস্ক: Posted by নিউজ ফোর ডেস্ক:
- October 04, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মুসলিমদের সুরক্ষা ও উন্নয়ন বিজেপির হাতেই, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

নিউজ ফোর,ডেস্ক: বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় মুসলিমরা বিজেপিকে ভোট দেয় নি। উপনির্বাচনের আগে ফের একবার দাবি করলেন হেভী ওয়েট বিজেপি নেতার তথা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, মুসলিমরা বুঝতে পারছে না ওদের সুরক্ষা বা উন্নয়ন সবকিছুই বিজেপির হাতে রয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী রেজিনগরের মানুষের কাছে আবেদন জানিয়েছেন। আমরা দেখতে চাইছি মানুষ তো চিটিংবাজ ও দুর্নীতিগ্রস্তদের পাশে থাকেন নাকি উন্নয়নের পক্ষে রায় দেন। তবে আমরা আশা করছি, প্রায় আমাদের পক্ষেই যাবে দাবি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের।আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন হবে। গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু নন্দীগ্রাম ছাড়াও লড়েছিলেন ভবানীপুর কেন্দ্র থেকেও। দুই কেন্দ্র থেকেই জেতেন তিনি। ভোটে জেতার পর নন্দীগ্রাম আসন ছেড়ে দেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে কমিশনকে। একই ছবি রেজিনগরেও। হুমায়ুন রেজিনগর ছাড়াও নওদা আসন থেকেও লড়েছিলেন। জেতেন দুই আসন থেকেই। ভোটের পর রেজিনগর ছেড়ে দেন হুমায়ুন। উপনির্বাচনে এই কেন্দ্রে নিজের পুত্র গোলাম নবি আজাদকে (রবিন)। আগামী ৯ অক্টোবর এই দুই কেন্দ্রে উপনির্বাচনে ফলঘোষণা।

— বিজ্ঞাপন —
Advertisement