Monday, November 2, 2026
ব্য়বসা বাণিজ্য

মঙ্গলবার থেকে ইন্ডিগোর টিকিট বুক করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা

Published by Newz4 Admin - October 06, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মঙ্গলবার থেকে ইন্ডিগোর টিকিট বুক করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা

 

 মঙ্গলবার থেকে ইন্ডিগোর টিকিট বুক করলেই অতিরিক্ত টাকা গুনতে হবে। এমনিতেই গত কয়েক মাসে ডোমেস্টিক সেক্টরে সমস্ত এয়ারলাইন্সেরই ভাড়া চড় চড় করে বেড়েছে। তার পিছনে দায়ী করা হয়েছে আন্তর্জাতিক বাজারে বিমান জ্বালানির দাম বৃদ্ধিকে।

কলকাতা থেকে হায়দরাবাদের মতো বহু রুটে শুধু ইন্ডিগোর ফ্লাইটই অপারেট করে। যাত্রীদের বড় অংশের অভিযোগ, সেখানে মোনোপলি চলে বলে এমনিতেই দাম আকাশছোঁয়া। তার উপরে প্রতিনিয়ত ভাড়া বেড়েই চলেছে।

একদিকে ইউক্রেন–রাশিয়া এবং তারপরে ইজ়রায়েল–ইরান যুদ্ধের কারণে ওই দাম বৃদ্ধি বলে দাবি করা হয়েছে। সেই জ্বালানির দাম বৃদ্ধির কারণ দেখিয়েই সোমবার ইন্ডিগোর ঘোষণা, তাদের টিকিটে ফুয়েল চার্জ আবার বাড়ানো হচ্ছে। দাবি করা হয়েছে, ভারতের বাজারে সম্প্রতি বিমান জ্বালানির দাম লিটার প্রতি ১৬ টাকা বেড়ে ১৩৭ টাকা হয়েছে। অগস্ট ও সেপ্টেম্বরেও দাম বেড়েছে ফুয়েলের।

 

পুজোর সময়ে এক মাস আগে টিকিট কাটলে হায়দরাবাদ–কলকাতা রুটে টিকিটের দাম ১৬ হাজার টাকারও বেশি লাগছে। এয়ারলাইন্সের দাবি, তাদের সামগ্রিক খরচের প্রায় ৪০ শতাংশই হয় জ্বালানির জন্য। তাই, বিশ্ব বাজারে জ্বালানির দাম বাড়ায় তারা ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে।

 


 

— বিজ্ঞাপন —
Advertisement