এতদিন রাজ্য জুড়ে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা হয়েছে।এবার মেদিনীপুরের বিজেপি বিধায়ক ড: শংকর গুছাইত এর উদ্যোগে রাজ্যে প্রথম শুরু হল এমএলএ দাবা প্রতিযোগিতা। এদিন পশ্চিম মেদিনীপুর দাবা সংস্থা ও রাজ্য দাবা সংস্থার সহযোগিতায় মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয় এই দাবা প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী, গরবেতার বিধায়ক প্রদীপ লোধা সহ অন্যান্য আধিকারিকরা।বিধায়ক এবং জেলাশাসক দাবা খেলে এই দাদা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এদিন মেদিনীপুর বিধানসভার অন্তর্গত ৩৪০ জন প্রতিযোগী এই দাবা খেলায় অংশগ্রহণ করে।বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গ্র্যান্ডমাস্টার দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। বিধায়ক শংকর গুছাইত বলেন, বিগত ১৫ বছরে খেলাধুলার মান একেবারেই নেমে গিয়েছিল। প্রাচীন খেলা দাবা, খোকো এগুলোর প্রতি মানুষের আরও ঝোঁক বাড়ুক সেটাই আমাদের সরকারের লক্ষ্য
এমএলএ কাপ
Published by Newz4 Admin
|
Posted by Bina Nandi Das
-
October 02, 2026
Posted by Bina Nandi Das
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —