নিউজ ফোর ডেস্ক: ফের জাতিসংঘের বৈঠকে মুখোমুখি ভারত ও পাকিস্তান। জাতিসংঘের ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রীর শাহবাদ শরীফ এবার জল চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ করলেন। তিনি বলেন জল আটকানো যুদ্ধের সামিল। অপারেশন সিন্দুরে জয়ের দাবী করেন তিনি জানিয়ে বিশ্বের কোন দেশে আগ্রহ দেখায়নি। ভাষণে তিনি তার সেনাপ্রধান অসীম মুনির এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেন।
জাতিসংঘে বক্তব্য মানেই কাশ্মীর প্রসঙ্গ না তুলে থাকতে পারেনা পাকিস্তান। এবারও তার ব্যাতিক্রম হয়নি। গাঁজার সঙ্গে কাশ্মীরে তুলনা টেনেছেন শরীফ এছাড়াও প্রতিবছরের মতো এবারও ঋণ মুকুব এবং আর্থিক সাহায্যের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে জাতিসংঘের কাছে হাজির হন তিনি।
অন্যদিকে ভারতের জবাব ছিল সংযত ও তথ্য নির্ভর ভারতের জুনিয়র কূটনীতিক পাকিস্তানের বক্তব্যকে ছিড়ে ফেলে দেন। তিনি মনে করিয়ে দেন ওসামা বিন লাদেন কে আশ্রয় দেওয়ার ইতিহাস এবং জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।
বিদেশ মন্ত্রী যায় শঙ্কর তার ভাষনে জানান ভারত এখনো ৭৮ টি দেশের ৬০০ টি উন্নয়নমূলক প্রকল্প করেছে। কোথাও আগ্রাসন নয় ভারত মিশ্রকে দিচ্ছে পরিকাঠামো চিকিৎসা ও মানবিক সাহায্য । অন্যদিকে পাকিস্তান বিশ্ব মঞ্চকে ব্যবহার করে নিজের সেনাবাহিনীর প্রশংসা ও আর্থিক সাহায্য চায় আর ভারত উন্নয়নের বার্তা। এটাই দু'দেশের মধ্যে পার্থক্য দাবি জয়শংকরের।