Sunday, November 1, 2026
রাজনীতি

আক্রান্ত সিপিএম পরিবারের সাথে দেখা করতে এসে ফের আক্রান্ত, বামপন্থী আইনজীবীরা

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 04, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
আক্রান্ত সিপিএম পরিবারের সাথে দেখা করতে এসে ফের আক্রান্ত, বামপন্থী আইনজীবীরা

বীনা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:আক্রান্ত সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে এসে আইনজীবীদলের সদস্যদের হেনস্থার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ঘটনা। প্রসঙ্গত, দিন কয়েক আগে গড়বেতা থানার বেনাচাপড়ায় সিপিএম কর্মী আক্রান্ত হয় দুস্কৃতীর দ্বারা। এরপর আহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে আসে দলের আইনজীবীদের একটি প্রতিনিধি দল।অভিযোগ, এই প্রতিনিধি দলের গাড়িতে কেউ বা কারা হামলা চালায় গড়বেতা থানার ধাদিকা এলাকায়।

 শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গড়বেতার ধাদিকা এলাকায়। 
 কলকাতা হাইকোর্টের এক আইনজীবী-সহ মেদিনীপুর আদালতের বেশ কয়েকজন আইনজীবী বেনাচাপড়া এলাকায় আক্রান্ত CPI(M) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ধাদিকা এলাকায় তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় তাদের গাড়ি।আইনজীবীদের মারধরও করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই গড়বেতায় CPI(M)-এর দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ ওঠে। পাশাপাশি দলের এরিয়া কমিটির সম্পাদক সামেদ গায়েনের বাড়িও ভাঙচুর চালানো হয় বলে দলের পক্ষে দাবি করা হয়েছে। 
 গড়বেতা থানারপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বাড়ান হয়েছে পুলিশি নিরাপত্তা। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement