Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

মহাসমারোহে পালিত হল সেবা জ্যোতি যাত্রা

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 07, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মহাসমারোহে পালিত হল সেবা জ্যোতি যাত্রা

বীণা নন্দী দাস: পশ্চিম মেদিনীপুর : সারাদেশের সঙ্গে আজ পশ্চিম মেদিনীপুর জেলাতে "সেবা জ্যোতি যাত্রা" কর্মসূচি পালিত হলো। মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ- কলেজিয়েট মাঠে এই অনুষ্ঠান পালিত হয়েছে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, জেলার সমস্ত বিধায়ক, মেদিনীপুর ডিভিশনের ডিভিশনাল কমিশনার, জেলাশাসক, জেলাপুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে যোগদান করেছেন।


এদিন মেদিনীপুরেও সেবা জ্যোতি যাত্রায় পা মেলালেন মন্ত্রী দিলীপ ঘোষ, এদিন মেদিনীপুর শহরে পঞ্চুরচক থেকে মশাল হাতে নিয়ে গান্ধী মূর্তি কালেক্টলি মোর হয়ে কেরানী তলা এই পদযাত্রা হয়। ওই পদযাত্রায় অংশগ্রহণ করেন বিধায়ক শংকর গুছাইত,স্বাগতা মান্না, ভদ্র হেমব্রম, শুভাশিস ওম সহ বিজেপির দুই জেলার জেলা সভাপতিরা। এছাড়া আমি পথযাত্রায় ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্য আধিকারিকগণ। পদযাত্রা শুরুর আগে মেদিনীপুর কলেজ কলেজে মাঠে আয়োজিত মঞ্চে বড় জায়ান্ট স্ক্রিনে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শোনেন মন্ত্রী দিলীপ ঘোষ, জেলা পুলিশ সুপার, জেলা শাসক সহ জেলার সমস্ত বিধায়করা। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন সারা দেশজুড়ে উৎসাহের সঙ্গে সেবা জ্যোতি যাত্রা উদযাপন হচ্ছে এবং প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন ২০৪৭ সাল মধ্যে  বিকশিত ভারত সেটা আমরা ভারতবাসীর মনের মধ্যে দিতে গেছে দিতে চাই। পাশাপাশি মহুয়া মৈত্র কুনাল ঘোষের মন্তব্যের প্রতিবাদে দিলীপ ঘোষ জানান  হতাশ অভিভাবকহীন হয়ে যাওয়ার জন্য কুরুচিকর মন্তব্য মহুয়া, কুণালের। রাজনৈতিক জীবন অন্ধকারে তাই তাই ভাষা পাল্টে গেছে।

— বিজ্ঞাপন —
Advertisement