Saturday, October 31, 2026
জেলা

এ এক আজব চুরি,স্কচ হুইস্কি আর লক্ষাধিক টাকার সঙ্গে চুরি কিসমিস-খেজুর।চলল দেদার খানাপিনা

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 28, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মদের দোকানে চোরের দল

সায়নী সরকার: পশ্চিম বর্ধমান: মদের দোকান থেকে কয়েক লাখ টাকা চুরির পাশাপাশি মদের বোতল নিয়ে পালাল চোরের দল।যাওয়ার সময় ফলের দোকান থেকে নিয়ে যায় কিসমিস ও খেজুরের জার !একাধিক দোকান ভেঙে লক্ষাধিক টাকার চুরির পর পুকুর পারে বসে মদ্যপান!মদের দোকান থেকে চুরি করা প্রিমিয়াম ব্র্যান্ডের ব্লেন্ডেড স্কচ হুইস্কি পুকুর পারে বসে পান করার জন্য চোরেরা চুরি করে কিসমিস এবং খেজুরও!

বুধবার গভীর রাতে মেমারী স্টেশন রোডে পর পর একাধিক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।স্টেশন রোডের দুটি মদের দোকান,একটি স্টেশনারী দোকান ও একটি ফলের দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।প্রকাশ্যে এসেছে সিসি ক্যামেরার ফুটেজও।

স্টেশন রোডের মদের দোকানের ম্যানেজার সৌম্যনীল বসু জানান,রাত্রি ২.৩০ টা নাগাদ দোকানের  দরজা ভেঙে দুস্কৃতকারীরা ঢুকে দোকানের ক্যাশ বাক্স ভেঙে  প্রায় লক্ষাধিক টাকা ও মদের বোতল নিয়ে চম্পট দিয়েছে।আরেকটি মদের দোকানের সার্টার ভেঙে লক্ষাধিক টাকা ও মদের বোতল নিয়ে স্টেশন রোডেই পাশ্ববর্তী স্টেশনারী দোকানের  সাটার ভেঙে প্রায় ৩০ হাজার টাকার মত নগদ সহ দোকানের আরও কিছু সামগ্রী নিয়ে গেছে দুস্কৃতকারীরা।

অন্যদিকে, স্টেশন রোডেরই একটি ফলের দোকানের মালিক শম্ভু সাউ জানান,তাঁর দোকান থেকে একটি কিসমসের ও একটি খেজুরের জার নিয়ে গেছে দুস্কৃতকারীরা।সকালে স্থানীয় পুকুর পাড় থেকে কিসমিসের জারটি তিনি পেয়েছেন।স্থানীয়দের অনুমান, একাধিক দোকানে চুরির পর মদ্যপান করার জন্যই হয়ত চোরের দল ফলের দোকান থেকে কিসমিস ও খেজুরের জার দু'টি নিয়ে যায়।

এদিকে একেবারে শহরের বুকে স্টেশন সংলগ্ন এলাকায় একের পর এক দোকানে চুরির ঘটনায় রাতের শহরে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমারী থানার পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement