Saturday, October 31, 2026
জেলা

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি! দুর্ঘটনায় মৃত ৩

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 27, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
প্রি-ওয়েডিং শুটে গিয়ে দুর্ঘটনায় গাড়ি

সায়নী সরকার: পশ্চিম বর্ধমান: প্রি-ওয়েডিং ছবির শুট করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে চারচাকা গাড়ি,অল্পের জন্য প্রাণে বাঁচলেন হবু বর ও কনে,মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩,আহত ৪।

হঠাৎ সামনে চলে আসা ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারার পর নয়ানজুলিতে উল্টে যায় চারচাকা গাড়িটি।

বর্ধমান-সিউড়ি ১১৪-এ জাতীয় সড়কের ঝর্ণা মোড় সংলগ্ন এলাকার ঘটনা।

ঘটনাস্থলে ভাতাড় থানার পুলিশ।

মৃত সুদেব ঘোষ(২৮),বাড়ি মশাগ্রাম স্টেশন বাজার এলাকায়,শেখ নওয়াজ(২৬), বাড়ি কমলসায়র এলাকায় ও বাইক চালক সাধুজামাল শাহ(৪৩)-এর বাড়ি ওড়গ্রাম এলাকায়। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,কয়রাপুর এলাকা থেকে ছয়জন একটি চারচাকা গাড়ি করে প্রি-ওয়েডিং ছবির শুটের জন্য বোলপুরে যাচ্ছিলেন।অন্যদিকে গুসকরা থেকে বাইকে করে বর্ধমানের দিকে আসছিলেন সাধুজামাল শা।বর্ধমান-সিউড়ি ১১৪-এ জাতীয় সড়কের ঝর্ণা মোড় সংলগ্ন এলাকায় চারচাকা গাড়ির সামনে একটি ছাগল চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়িটি বাইক আরোহীকে ধাক্কা মারার পর উল্টে যায় নয়নজুলিতে।

ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যালে। বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি ৪ জনকে ভর্তি করা হয় বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে।

— বিজ্ঞাপন —
Advertisement