Saturday, October 31, 2026
জেলা

বেহাল রাস্তার উপরে জমে থাকা জলে মাছ ও ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

Published by টুম্পা ব্যাণার্জী |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কংগ্রেসের অভিনব প্রতিবাদ

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকছে , বেহাল নিকাশি নালার অবস্থা। এবার সেই রাস্তার উপর জমা জলে মাছ ছেড়ে, ধানের চারা রোপণ করে, কাগজের নৌকা ছেড়ে অভিনব প্রতিবাদ জানালো কংগ্রেস। 

 

এদিন উন্নয়ন  লেখা পোস্টার হাতে জেলা কংগ্রেস সভাপতি চিরঞ্জীব ভৌমিক ও কাউন্সিলর মহম্মদ সাইফুল এবং যুব কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা বিদ্যাসাগর সরণীর রাস্তাতে প্রতিবাদ জানায়। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, পাশেই বিদ্যাসাগর হল যাওয়ার রাস্তা অন্যদিকে মেদিনীপুর কলেজ ও কলিজিয়েট স্কুল যাওয়ার রাস্তা।এই রাস্তা দিয়েই নিত্যদিন এম্বুলেন্স যাতায়াত করে। সমস্যা হয় রুগীদের। গাড়ির যন্ত্রাংশও ক্ষতিগ্রস্থ হচ্ছে।


অথচ এই রাস্তার হাল দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। পুজোর আগে রাস্তা হওয়ার জন্য টাকাও বরাদ্দ হয়ে গিয়েছিল। কিন্তু কোনও  অদৃশ্য কারণে সেই রাস্তা আর হয়নি। এরকম ভাবেই শহরের বহু রাস্তা ভাঙ্গাচুরা অবস্থায় পড়ে রয়েছে। যদিও পুজোর আগে সব রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান এবং বিধায়ক শংকর গুছাইত। সেক্ষেত্রে মেন রোডের কিছু অংশ মেরামত করা হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ মেন রোডের সাথে সংযুক্তকারী রোড গুলি আর মেরামত করা হয়নি। এদিন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান এবং বিধায়ক কে লক্ষ্য করেই তীব্র আক্রমণ শানিয়ে অভিনব প্রতিবাদ জানালো কংগ্রেস।

— বিজ্ঞাপন —
Advertisement