Saturday, October 31, 2026
জেলা

বাঁধনা পরব উপলক্ষে ১২ নভেম্বর রাইপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হলুদকানালি মাঠ পরিদর্শন ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 25, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মুখ্যমন্ত্রীর সভার মাঠ পরিদর্শনের মন্ত্রী

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:জঙ্গলমহলের অন্যতম প্রধান উৎসব 'বাঁধনা পরব' উপলক্ষে আগামী ১২ই নভেম্বর বাঁকুড়ার রাইপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি ঝাড়গ্রাম সফরে এসে মুখ্যমন্ত্রী নিজেই এই রাইপুর সফরের কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর এই হেভিওয়েট সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে উঠেছে।

মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখতে রবিবার রাইপুরের হলুদকানালি মাঠ পরিদর্শন করেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মাঠে এসে তিনি মঞ্চের স্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের বসার জায়গাসহ সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেন। মন্ত্রীর সাথে এদিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 সূত্রের খবর, বাঁধনা পরবের পুণ্যলগ্নে জঙ্গলমহলবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বিশেষ কোনো বার্তা বা উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করতে পারেন। হলুদকানালি মাঠে মুখ্যমন্ত্রীর জনসভাকে ঐতিহাসিক করে তুলতে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

— বিজ্ঞাপন —
Advertisement