সোনারপুর: সিপিএম ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রাজপুর-সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বারেন্দ্রপাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর একে অপরের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে দু’পক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপি কর্মীদের অভিযোগ, সিপিএমের পক্ষ থেকে ‘দেশবিরোধী’ স্লোগান দেওয়া হচ্ছিল। তার প্রতিবাদ করতেই তাঁদের উপর হামলা চালানো হয়। তাঁদের আরও অভিযোগ, সিপিএম কর্মীদের সঙ্গে কয়েকজন প্রাক্তন তৃণমূল কর্মীও হামলায় যুক্ত ছিলেন। বিজেপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমনকী সিপিএম কর্মীদের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও মারধরের অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। আক্রান্ত সিপিএম কর্মীদের দাবি, কোনও দেশবিরোধী স্লোগান দেওয়া হয়নি, শুধুমাত্র দলীয় স্লোগান দেওয়া হচ্ছিল। তাঁদের অভিযোগ, বিজেপির কয়েকজন কর্মী জোর করে সিপিএমের পার্টি অফিস দখল করতে এসেছিলেন। তাঁরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয় এবং সেখান থেকেই উত্তেজনা ছড়ায়। সুজিত সরকার ও অভিজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের যে অভিযোগ উঠেছে, তা নিয়েও দু’পক্ষের বক্তব্য ভিন্ন। সিপিএমের আরও অভিযোগ, এর আগেও ওই ওয়ার্ডে তৃণমূলের কয়েকটি পার্টি অফিস দখলের ঘটনা ঘটেছে। যদিও সিপিএমের পার্টি অফিস দখল করতে যাওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি কর্মীরা।
সূত্রের খবর, প্রতিবছর দুর্গাপুজোর আগে ওই পার্টি অফিসের সামনে সিপিএমের তরফে একটি বইয়ের স্টল করা হয়। অভিযোগ, এ বছর সেই স্টল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই প্রথমে বিবাদ শুরু হয়। পরে তা রাজনৈতিক সংঘর্ষের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। তাতে কয়েকজন আহত হয়েছেন। গোটা ঘটনায় সিপিএম ও বিজেপি—দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সোনারপুরে সিপিএম-বিজেপি সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত দুপক্ষই
Published by Newz4 Admin
|
Posted by সুমন সাহা
-
October 06, 2026
Posted by সুমন সাহা
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —