Saturday, October 31, 2026
জেলা

বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজয়া সম্মিলনী, উপস্থিত একাধিক বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিত্ব

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 24, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস প্রদীপ প্রজ্জ্বলন করছেন

অনন্যা দে,কোচবিহার, ২৪ অক্টোবর: কোচবিহার দক্ষিণ বিধানসভার উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। উৎসবের আবহে এই অনুষ্ঠানে একত্রিত হলেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। একে অপরের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বোস, মন্ত্রী মালতী রাভা রায়, দিনহাটার বিধায়ক অজয় রায়, নাটাবাড়ি ও মেখলিগঞ্জের বিধায়ক, কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় এবং শীতলকুচির বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, জেলা সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় চক্রবর্তী এবং প্রাক্তন বিধায়ক নিখিলরঞ্জন দে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। উপস্থিত নেতৃত্ব ও অতিথিরা পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। সব মিলিয়ে, বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে কোচবিহারে তৈরি হয় মিলন ও সম্প্রীতির পরিবেশ।

— বিজ্ঞাপন —
Advertisement