কার্শিয়াংঃ রোহিনির প্রায় ১০ কিলোমিটার দূরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ছয় জন আরোহীকে নিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত পাঁচ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন আরও এক।
ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের দল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে,, নিখোঁজ একজন গাড়ির ভিতরে আটকে থাকতে পারেন। দুর্গম এলাকায় অত্যন্ত সতর্কতার সঙ্গে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
অন্যদিকে, দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। নিখোঁজ নিখোঁজ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করতে তৎপর রয়েছে উদ্ধারকারী দল। তাঁর সন্ধানে জোরদার অভিযান চলছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি। উদ্ধার অভিযান শেষ হওয়ার পরেই পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।