Saturday, October 31, 2026
জেলা

সকাল থেকেই উত্তর লতাবাড়িতে দাঁতালের দাপট, হাতি দেখতে ভিড়, প্রধান সড়কে আতঙ্ক

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 28, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
তাণ্ডব চালানো দাঁতাল হাতি

অনন্যা দে,আলিপুরদুয়ার, ২৮ অক্টোবর: সকাল থেকেই উত্তর লতাবাড়ি এলাকায় এক বিশাল দাঁতাল হাতির উপস্থিতিতে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে হাতিটি উত্তর লতাবাড়ির হিন্দি হাই স্কুল সংলগ্ন এলাকায় প্রবেশ করে। এরপর দীর্ঘক্ষণ ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় হাতিটিকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল সংলগ্ন এলাকা থেকে হাতিটি পরে চাষের জমিতে ঘুরে বেড়াতে শুরু করে। বিশাল দাঁতাল হাতিটিকে দেখতে এলাকায় উৎসাহী মানুষের ভিড় জমে যায়। হাতিটিকে কাছ থেকে দেখার জন্য অনেকে ভিড় করেন। এরই মধ্যে আচমকা হাতিটি ভিড়ের দিকে এগিয়ে প্রধান সড়কে উঠে আসে। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হাতির গতিবিধি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বন্য হাতির কাছাকাছি ভিড় না করার জন্য সতর্ক থাকা জরুরি। জনবসতিপূর্ণ এলাকায় হাতির এমন অবাধ বিচরণে যে কোনও সময় বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে।

— বিজ্ঞাপন —
Advertisement